শীতকালে কুয়াশার কারনে পথ দুর্ঘটনার প্রবনতা কিছুটা হলেও বেড়ে যায়। তাই জেলা শাসকের উদ্যোগে আজ কালেক্টারি ভবনে একটি আলোচনা শিবির করা হয়। আলোচনায় উপস্থিত ছিলে জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, পিটিএনএইচ, পিডাবলুডির সদস্য, ডিআই, সিএমওএইচ আধিকারিক, এসডিও সহ আরও অনেকে। সেখানে আলোচনা করা হয় কিভাবে পথ নিরাপত্তা আরও বেশী করে বাড়ানো যায় এবং দুর্ঘটনার কবল থেকে মানুষকে রক্ষা করা যায়। এদিনের আলোচনার মাধ্যমে বেশকিছু নতুন প্রপোজাল পাওয়া গেছে পথ নিরাপত্তা বাড়াতে সেই সমস্ত বিষয়ে নজর দেওয়া হবে বলে জানান জেলা শাসক।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/hKakbN7MyuI
মালদা